২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

হবে সেদিন জয়

image-4483-1641806649

আজ হারানোর কিছু নাই 
তাই তো আজ ভয় নেই 
যা ছিলো একে একে সব শেষ হয়ে গেলো 
সবাই আজ অচেনা ভীষণ 
চেনার আজ নেই কোন কারণ।

 

হারিয়ে যে গেছি আজ 
সময়ের স্রোতে 
আমি ছাড়া নেই কিছু 
কেউ আর ডাকেনা পিছু। 

 
আমার আর নেই চাওয়া
সব যেন ভুলে যাওয়া 
কেউ যদি চায় কিছু 
চোখের জল দেই তারে 
সবাই হয়তো আজ আমাকে পাগল ভাবে 
তাতে আমার কি। 

 

হারিয়ে যাওয়ার ভয়ে
বসে আছি আনমনে 
ছিল যত অর্জন 
আজ ক্ষয়ে গেছে সব
লোকে তবু বলে কপাল টা আমার নাকি পুরছে 
ঐ লোকগুলোর মুখে,কালি মেখে দিয়ে 
করবো অসাধ্যও সাধন 
হয়তো হবে সেদিন আমার জয়।

Advertisements

 

Advertisements