২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

শরতের রূপ

image-3017-1629974442

কাশফুলেরই ছন্দ তালে
শরৎ চলে এলো
কাশফুলেতে মুগ্ধ হতে
নদীর ধারে চলো।

 

নীল আকাশে ভেসে বেড়ায়
মেঘের পেঁজা তুলো
পথে পথে উড়ে দেখো
মিহিকণা ধুলো।

 

নীল আকাশের সাদা মেঘ
কেড়ে নেয় দৃষ্টি 
কাশফুলেতে মৃদু হাওয়া
কি অপরূপ সৃষ্টি!

 

Advertisements

শরতেরই কাশফুল যেন
খুকির পায়ের নূপুর
নীল আকাশে মেঘেরা ভেসে
কাটায় অলস দুপুর।

 

শিশিরভেজা শিউলি ফুলে
সিক্ত নরম ঘাস
জন্ম আমার ধন্য মা'গো
এই দেশেতে বাস।

 

 

Advertisements