২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ভূত-ভবিষ্যৎ

image-4600-1643012516

আমি আমার নৈঃশব্দ্যকে ভাঙি
আমি আমার নৈঃশব্দ্যের খোলসে ঢুকে যায়
বধিরের কানে নিস্তব্ধ, শনশন, শব্দসন্ধানী
হাতড়ে হাতড়ে অকূলপাথারে ভেসে যায়। 

 

বসে বসে রাতের আকাশে তারা গুনি
আমি আমার শরীরকে পোড়ায়
আমি আমার ত্বকের ওপরে উপশম
পোড়া দেহগুলো নিরন্তর, দুয়ারে এসে কড়া নাড়ে
মাথার ওপর ভূতের মতো ভর করে। 

 

না, না, আমি ভূত টুত মানি না
অসহায়ের মতো দেখি শুধু সেই মানুষগুলো
কীভাবে ভূতের মতো বেঁচে আছে এই শহরে। 

 

 

Advertisements
Advertisements