বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

হেমন্তের রাতে

image-4034-1637547731

শিশিরের জল পড়ে হেমন্তের রাতে;
লক্ষ্মীপেঁচা ডেকে তবু আনন্দেতে মাতে!
জোনাকির আলো তাতে করে ঝিকিমিকি,
উৎসবের প্রবণতা নেই এক সিকি।

বাঁদুরের চলাফেরা মুখরিত পাড়া,
শিয়ালের হাঁকে যেন পড়ে যায় সাড়া!
শিয়রের কাছে এসে ফিক করে হেসে;
চকিত প্রেমিকা বুঝি গেলো ভালোবেসে।

কৃষকের বধূ রোজ বারি তুলে ঘাটে,
হেথায় ভোরের সূর্য উঁকি দেয় মাঠে।
কাস্তে হাতে চাষি যায় নবান্নের ক্ষেতে;
সে ধানের গন্ধ শুকে হেঁটে যেতে যেতে।