বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২৩ মে, ২০২৬
খাবার-দাবার

বাঙালির পাতে নতুন স্বাদ ‘শর্ষে চিংড়ি’

WhatsApp Image 2026-05-23 at 7.08.19 PM

বাঙালি মাছপ্রিয় জাতি। হাজার বছর ধরেই একটি কথা প্রচলিত আছে যে, ‘মাছে ভাতে বাঙালি’। আর মাছের সঙ্গে সরিষার ঝাঁজ—এই যুগলবন্দি যেন বাঙালির রসনায় আলাদা এক ভালোবাসার নাম। বাঙালির সবসময় মসলার ঝঁজালো স্বাদ পছন্দ করে।

সামনে কুরবানির ঈদে মাংসের রেসিপি খেতে খেতে হাপিয়ে উঠলে চিংড়ি মাছের এই রান্নাটি করতে পারেন। যার নাম দেয়া হয়েছে ‘শর্ষে চিংড়ি’।

এতদিন ‘শর্ষে ইলিশ’ নামটাই বেশি পরিচিত ছিল সবার কাছে। তবে স্বাদের ভিন্নতা আনতে এবার ঘরেই তৈরি করতে পারেন দারুণ মজার ‘শর্ষে চিংড়ি’। অল্প কিছু উপকরণ আর সহজ রান্নার পদ্ধতিতেই তৈরি হবে ঝাল-ঝাল, সরিষার ঘ্রাণে ভরপুর এই লোভনীয় পদ। গরম ভাতের সঙ্গে যার স্বাদ হবে একেবারে অতুলনীয়।

প্রয়োজনীয় উপকরণ

১। মাঝারি বা বড় সাইজের চিংড়ি মাছ

২। সরিষা

৩। পেঁয়াজ

৪। কাঁচামরিচ

৫। তেল

৬। লবণ

যেভাবে তৈরি করবেন

প্রথমে সরিষা, পেঁয়াজ ও কাঁচামরিচ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি কড়াই চুলায় বসিয়ে তেল গরম করতে হবে। তেল গরম হলে ব্লেন্ড করা মসলাটি কড়াইয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে।

মসলার মধ্যে সামান্য পানি দিয়ে নাড়তে হবে, যাতে মসলা ভালোভাবে রান্না হয় এবং তেল ছেড়ে আসে। এরপর আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ মসলার মধ্যে দিয়ে দিতে হবে।

এরপর আবার অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। চিংড়ি সেদ্ধ হয়ে মসলার সঙ্গে সুন্দরভাবে মিশে গেলে এবং তেল ওপরে ভেসে উঠলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে।

ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ‘শর্ষে চিংড়ি’। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন সরিষার ঝাঁজ আর চিংড়ির দারুণ স্বাদ।

চিংড়িমাছরেসিপিশর্ষে