বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জীবনযাপন

এসিতে দীর্ঘক্ষণ থাকলে চোখের যেসব সমস্যা হতে পারে

IMG_7103

অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে কাজ করছেন। হঠাৎ চোখে চুলকানি শুরু হলো? বিরক্তিকর হলেও এই সমস্যাটি অনেকেরই পরিচিত। অনেকে জানেন না যে এসির ঘরে দীর্ঘ সময় কাটালে চোখে স্থায়ী ক্ষতিও হতে পারে। বিশেষজ্ঞরা জানান, এসি ঘরের বাতাসের আর্দ্রতা শোষে নেয়। ফলে বাতাস শুষ্ক হয়ে পড়ে। এই শুষ্কতা সরাসরি প্রভাব ফেলে চোখের ওপর।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ইভাপোরেটিভ ড্রাই আই’। আমাদের চোখের পাতায় বিশেষ কিছু গ্রন্থি রয়েছে। এই গ্রন্থিগুলো থেকে জলীয় ও তৈলাক্ত পদার্থ নির্গত হয়ে চোখকে আর্দ্র ও সুরক্ষিত রাখে। কিন্তু দীর্ঘ সময় এসিতে থাকলে এই গ্রন্থির কার্যক্ষমতা কমে যায় এবং অশ্রুগ্রন্থিও ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলেই দেখা দেয় চোখের শুষ্কতা, চুলকানি, জ্বালা ও অস্বস্তি।

ড্রাই আই-এর সাধারণ লক্ষণ
দৃষ্টি ঝাপসা হওয়া- চোখের সামনে দৃশ্য অস্পষ্ট হয়ে যাওয়া। চোখ শুকিয়ে গেলে শরীর নিজেই বাড়তি পানি তৈরি করে আর্দ্রতা ফিরিয়ে আনার চেষ্টা করে। চোখে ব্যথা ও ক্লান্তি- বারবার পলক ফেলতে হওয়া, চাপ অনুভব করা ও ক্লান্ত লাগা।
চোখ পরিষ্কার রাখা
বাইরে থেকে এসে ঠান্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন। দিনে ২–৩ বার ধোয়া যথেষ্ট, এর বেশি ধুলে উল্টো ক্ষতি হতে পারে।
কনট্যাক্ট লেন্সের ব্যবহার সীমিত করা
একটানা ১০–১২ ঘণ্টার বেশি লেন্স পরে থাকা এড়িয়ে চলুন।
স্ক্রিন টাইমে বিরতি নেওয়া
কম্পিউটার বা ফোনে দীর্ঘ সময় তাকিয়ে না থেকে মাঝেমধ্যে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বিশ্রাম দিন।
পর্যাপ্ত পানি পান
শরীর ও চোখ সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করুন। শসা, তরমুজ, স্ট্রবেরির মতো পানিযুক্ত ফল বেশি খান।
গরম সেঁক দেওয়া
নরম কাপড় গরম পানিতে ভিজিয়ে দিনে ২–৩ বার চোখে সেঁক দিন। এতে আরাম পাওয়া যায়, ব্যথা ও ক্লান্তি কমে।

Advertisements