বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
পাঠক কর্নার

বাবা তুমি ঘুমিয়ে আছো

images (21)


বাবা তুমি ঘুমিয়ে আছ
ওই যে মাটির ঘরে
ওগো বাবা তোমার স্মৃতি
মনে যে খুব পড়ে।

খোকা বলে ডাকবেনা কেউ
বাবা কি আর আছে?
মনের জমা কথা এখন
বলবো যে কার কাছে।

বাবা তুমি কবর দেশে
ঘুমাও মহা সুখে
তুমি আমার নয়নমণি
তুমি আছো বুকে।

বলো বাবা তোমায় ছাড়া
দিন কি ভালো কাটে?
চোখে ভাসে তোমার বদন
কষ্টে এ বুক ফাটে।

আসবেনাতো আমার কাছে
যতই ডাকি আমি
জগৎ জুড়ে তুমি বাবা
সবার চেয়ে দামি।
অনন্যা / টিটি