২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

জলে আগুন জ্বলে

image-4356-1640508185

সুগন্ধার ওই বুকের মাঝে
জলে আগুন জ্বলে
পুড়ে পুড়ে ভস্ম হলো
মানুষগুলো জ্বলে।

 

কেউবা আবার প্রাণে বাঁচতে 
জলে দিলো যে ঝাপ
সর্বনাশী সুগন্ধা আজ
ওদের দিলোনা মাফ।

 

সকাল বেলা মায়ে এসে
খুঁজে খোকন সোনা
পুড়ে পুড়ে ছাই হয়েছে
যায় না তো আর চেনা।

 

Advertisements

পুড়ে যাওয়া লাশগুলো তাই
ফরজ গোসল পায় না
এমন মৃত্যু চিনে না কেউ
আমরা আর যে চাই না।

 

 

 

Advertisements