২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

লঞ্চডুবি

image-4341-1640415250

নদীর জলে লাফ মারিল
শত শত লোকে
যাত্রীবাহী লঞ্চে আগুন
লাগল নদীর বুকে।

 

শহর থেকে যাচ্ছে খোকা
মা জননীর কাছে
দুর্ঘটনায় পরে খোকা
লাশ হয়ে ভাসে।

 

খবর শুনে গেলেন মায়ে
দৌড়ে লঞ্চঘাটে
লাশ দেখিয়া কান্না করে
বুকখানি তার ফাটে।

 

Advertisements

বলেছিল মুঠোফোনে
আসবে খোকা বাড়ি
মায়ের জন্য আনবে কিনে
লাল টুকটুক শাড়ি।

 

 

Advertisements