বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
পাঠক কর্নার

কোয়ারেন্টাইন পদ্য

image-2494-1627146196

এই পদ্যে কান্না জমে আছে
এই পদ্যে জমে আছে করোনা ভাইরাস।

 

কথা ছিল এই বসন্তে সমুদ্রসৈকতে যাবো
সকল বাধাবিপত্তি তুচ্ছ করে
তোমাকে নিয়ে হবে বৈরাগ্যযাপন।

 

Advertisements

এই মনে অকূল সমুদ্রের ডাক
এই দেহে উল্টো স্রোতের বান,
বিষণ্ণ ব্যাকুল, বেদনা-বিধুর গান।

 

তোমাকে নিয়ে আর 
স্নান করা হল না আমার সমুদ্রের লোনাজলে,
এখন আমার কোয়ারেন্টাইন বাস।

 

চারিদিকে আতঙ্ক কার যে কখন হয়,
মুখে মাস্ক, হাতে গ্লাভস, মনের ভেতর ভয়,
এখন আমার জীবনধারা কেবল মৃত্যুময়।

 

এই পদ্যে বিরহ জমে আছে
এই পদ্যে জমে আছে করোনা ভাইরাস।

 

 

 

Advertisements