বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

বাদল দিনে

image-3167-1631006925

বাদল দিনে সকাল সন্ধ্যা
বৃষ্টি আসে রেগে
একটু একটু উতাল বায়ু
বইছে ভীষণ বেগে।

 

টপ টপা টপ বৃষ্টি ঝরে
গাছের পাতা নড়ে
জলাশয়ে ডাকছে ব্যাঙে
বৃষ্টির জলে চড়ে।

 

নদী-নালা উঠছে ভরে
বৃষ্টির পানির বানে
লাফে লাফে ট্যাংরা পুঁটি 
উজায় পানির টানে।

 

বাউলা গানের মিষ্টি সুর যে
বাতাসেতে ভাসে
পাল উড়িয়ে রসিক মাঝি
মিটমিটিয়ে হাসে।