২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

সোনার বাংলা গাও

image-3751-1635404326

একটি পাখি সজনে গাছে
ফিসফিসয়ে গায় 
আমার দেশের মতো দেশ 
আর কি আছে ভাই! 

কেমন সবুজ লতা পাতা
কোমল তাহার ছায়া
এসব কিছু জড়িয়ে রাখে
বাংলা মায়ের মায়া।

গাছে গাছে ফুটে থাকে
হরেকরকম ফুল
যখন খুশি খোকা-খুকি
খেতে পারে দোল।

দীঘির জলে পদ্ম ভাসে
ভাসে সোনার নাও
ছেলে-বুড়ো সবাই মিলে
সোনার বাংলা গাও। 

সন্ধ্যা হলেই শেয়াল ডাকে
চাঁদমামা দেয় হাসি
লক্ষ কোটি জোনাক জ্বলে
কেবল ভালোবাসি।

 

 

Advertisements

 

Advertisements