বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

অপারেশন সার্চলাইট

image-4974-1648111964

রাতের অন্ধকারে টিমিস টিমিস জোনাক জ্বলে
হঠাৎ থেমে গেল ঝিঁঝিঁ পোকার শব্দ,
সুদূর থেকে ভেসে আসে শুধু বুটের শব্দ
কে ওরা, মেশিনগানের শব্দ?

 

কেউ একজন বললো মিলিটারি ছড়িয়ে পরেছে দলে দলে
শহর-বন্দরে নগর-রাষ্ট্রে গ্রাম-গঞ্জে?

 


ওরা নির্মম ভাবে ঝাঁপিয়ে পরেছে নিরস্ত্র বাঙালির উপর,
বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন চুরমার করতে হানাদারের দল
পঁচিশে মার্চ মধ্যরাতে বাঙালির উপর।

 

তারপরও দাবিয়ে রাখতে পারেননি আমাদের 
স্বাধীনতার নব সূর্য নিয়ে ফিরেছি ঘর।