২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

সময়ের যত্ন

image-2587-1627755065

মনে মনে যা করেছ পণ
তা করো আগে পূরণ।
এখন না পরে করি
এই কথাটা দূরে রাখি।

 

কাজ শেষ করব আগে
আয়েশ করব পরে।
এই যদি কর সব খানে
সফলতা আসবে তবে ঘরে।

 

সময়কে কর যদি সঠিক  যত্ন
সময় তোমায় করে দিবে রত্ন।
সময়কে যদি না কর নষ্ট
তুমিই হবে একদিন শ্রেষ্ঠ।

 

Advertisements

সময় এগিয়ে গেলো দুই কদম
তুমি গেলে এক কদম
এক কদম পিছিয়ে গেলে
পাবে নাকো  আর ফিরে।

 

সময়ের সাথে থাকো আটকে
পড় নাকো তার গতি থেকে ছিটকে।

 

 

 

Advertisements