২১ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৬ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

দর্পচূর্ণ

image-2767-1628754748

বিশ্ববাসী দেখল আজি
বঙ্গ বাঘের হুংকার 
এক নিমিষে হারিয়ে গেলো
ক্যাঙ্গারুর অহংকার।

 

সিরিজ হারার স্বপ্ন কি তবে
আগেই দেখেছিল?
তাই তো তারা সিরিজটাতে 
শর্ত মেখেছিল।

 

শেষপর্যন্ত এসে খেলো
নাকানিচুবানি,
অস্ট্রেলিয়া শিবির জুড়ে
ঝরছে চোখের পানি।

 

Advertisements

কেঁদো না হে অজি শিবির
কান্না একটু থামাও।
অহংকারে না ভাসিয়ে গা
মাটিতে পা নামাও।

 

 

Advertisements