২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

সূর্যমুখী প্রেম

image-4745-1644825836

দাঁড়িয়ে হঠাৎ পথের মোড়ে
চোখ তুলেছ যেই
পথের মাঝেই পথটা হারায়
হারায় সাথে খেই।

মনের আওয়াজ বিধুর ভুবন
চমকে হাসে লাজে
কেমন তোমার হিয়া ভাবি
গহীন ভাজে ভাজে।

দুপুর সকাল সন্ধ্যা রাতে
সময় থমকে যায়
একটা সুরই উদাস করে
বাঁশি কে বাজায়?

সে যে কানাই পাগলপারা
পড়শি বাঁশরিয়া
মনটা ছুটে তাহার পাশে
বুঝাই যে কি দিয়া।

নদীর জলে উথাল পাথাল
প্রথম প্রেমের ঢেউ
তুমি কানাই কেবল বুঝো
আর বুঝেনা কেউ।

তোমাতে আজ বিলিয়ে দেব 
আমার নিপাট হেম
এই বসন্তে হোক আমাদের
সূর্যমুখী প্রেম।

 

Advertisements

 

 

Advertisements