বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

মন্দলোক অন্ধলোক

image-3086-1630571536

যে জন তোমায় মন্দ বলে
যে জন তোমায় অন্ধ বলে
সে জন নিজেই মন্দলোক
সে জন নিজেই অন্ধলোক।

 

যে জন তোমার ভুলকে ধরে
যে জন তোমার চুলকে ধরে
সে জন নিজেই ভুল করে
সে জন নিজের চুল ধরে।

 

যে জন বলে তুমি ভীষণ ঝগড়াটে
যে জন তোমার অকারণেই রগকাটে
সে জন নিজেই ঝগড়াটেে
সে জন নিজের রগকাটে।

 

যে জন তোমায় পাপী বলে
যে জন তোমায় ভাব-ই বলে
সে জন নিজেই পাপ করে
সে জন নিজেই ভাব ধরে।

 

যে জন তোমার ভালোকাজেও খুঁত খুঁজে
যে জন তোমার ভালো দেখেও চোখ বুজে
সে জন নিজে করে না ভাই ভালোকাজ
সে জনের তাই নাইযে কোনো চক্ষুলাজ।