বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
পাঠক কর্নার

ইচ্ছে ডানা

image-2021-1623139627

খোকা, খুকু গল্প শুনে
পায় যে বেজায় মজা,
খুকু ভাবে নিজকে রাণী
খোকা ভাবে রাজা।

 

দাদুর কাছে গল্প শুনে
মেলে ইচ্ছে ডানা, 
খুঁজে পেতে চায় যে তারা
স্বপ্নেরই ঠিকানা। 

 

প্রজাপতির মতো তারা
চায় যে উড়ে যেতে, 
ফুলপরীদের দেশে গিয়ে
থাকতে খেলায় মেতে।

 

রূপকথার ঐ গল্প শুনে 
হারায় চাঁদের দেশে,
মেঘের ভেলায় ভেসে ভেসে 
রংধনুতে মিশে।

 

ভূতের গল্প শুনে তাদের
গল্পের আসর থামে,
শীতের দিনেও ভয়ে তাদের 
শরীরটা যে ঘামে।