বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি

Pori-Moni-1-Copy

ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। বিভিন্ন সময় নিজের অনুভূতি ও মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করতে দেখা যায় তাকে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যজনক পোস্ট দিয়েছেন পরীমণি। তার সেই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা।

পোস্টে পরীমণি লিখেছেন, ‘মেজাজ গরম হওয়ার আগ পর্যন্ত আমি একজন ভালো মানুষ, এরপর কোনো গ্যারান্টি নাই।’
অভিনেত্রীর এমন মন্তব্যের পরপরই পোস্টটিতে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন, আবার কেউ জানতে চেয়েছেন—কী কারণে হঠাৎ এমন মন্তব্য করলেন পরীমণি।

তবে পোস্টটি ঠিক কী প্রসঙ্গে দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী। ফলে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা।