বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
পাঠক কর্নার

বৃষ্টি

বৃষ্টি

রিমঝিম ধারায় ঝরছে বৃষ্টি
প্রকৃতির কী অপরূপ সৃষ্টি
এ ধারার এক রূপময় গতি
নেই দাঁড়ি, কমা, নেই কোনো যতি।

বর্ষাকালের রানি বৃষ্টি
থামছে বলে যায় না থামি
পড়ছে ঝড়ে ঝমঝমানি
আষাঢ়-শ্রাবণ ঘিরে তার জুড়ি।

নদী-নালা, রাস্তাঘাট ভরাডুবি
গ্ৰামীণ মানুষ উন্মাদ ভারী
মন আনন্দে ভাসায় তরী
প্রবীণ পায় শৈশব ফিরি।

বৃষ্টি আসে আকাশ ভেঙে নদীকূলে, ঘাসফুলে
মনোকষ্ট দূর করার সাথী হয়ে
কাকভেজা উত্তপ্ত রুক্ষ দুপুর ঘুরে ঘুরে
প্রিয় বাংলাদেশ বুকে নিয়ে।

Advertisements

অনন্যা/এসএএস

Advertisements