বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
খাবার-দাবার

ইফতারে পুদিনা পাতার উপকারিতা

mint-2-20220704155529

রোজার দিনে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে এমন কিছু খাওয়া দরকার যা শরীরকে দ্রুত শক্তি দেয়, আবার হজমেও সহায়ক হয়। তাই ইফতারির মেন্যুতে রাখতে পারেন পুদিনা পাতা। যার আছে মহাঔষধি গুণ। পৃথিবীতে অনেক ধরনের ঔষধি গাছ রয়েছে। পুদিনা পাতা তার মধ্যে অন্যতম।

পুদিনা পাতা শুধু স্বাদের জন্যই নয়, এটি হজমশক্তি বাড়াতে ও শরীর ঠান্ডা রাখতে দারুণ কার্যকর। ইফতারে ভারী খাবার খাওয়ার আগে পুদিনা পাতার সালাদ খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে এবং পেটের অস্বস্তি দূর হয়। এই সালাদে যদি সেদ্ধ ছোলা, শসা, টমেটো ও সামান্য লেবুর রস যোগ করা হয়, তাহলে এতে প্রোটিন, ভিটামিন ও মিনারেলের একটি সুন্দর সমন্বয় তৈরি হয়।

এছাড়াও তৈরী করতে পারেন পুদিনার শরবত। এক মুঠ পুদিনা পাতা পরিষ্কার করে ধুয়ে সাথে পানি দুই গ্লাস, লবণ বা বিট লবণ,ভাজা জিরা-গুঁড়া এক চা-চামচ,লেবুর রস এক টেবিল-চামচ, কাঁচা-মরিচ ১টি অথবা স্বাদ মতো, চিনি নিজের প্রয়োজন মতো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। ছাঁকনিতে ছেঁকে নিয়ে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন অথবা ফ্রিজে রেখেও পরিবেশন করতে পারেন।

ইফতারে পুদিনা পাতা রাখলে দারুণ শান্তিবোধ করবেন আপনি। কারণ বমি ও পেটের গন্ডগোল দূর করতে ম্যাজিকের মতো কাজ করে পুদিনা পাতা। পুদিনা পাতায় থাকা পিপারমিন্ট যকৃতের সমস্যা দূর করে। এর পাতায় থাকা মেন্থল পেটের যন্ত্রণা উপশম করে। এ ছাড়া পুদিনা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ। যা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং মস্তিষ্কের ক্রিয়ার বিকাশ ঘটায়।

Advertisements

এছাড়া, মানসিক শান্তিতেও পুদিনা পাতার জুড়ি নেই। এর কড়া সুগন্ধ মানসিক চাপ, হতাশা দূর করে শরীরকে চনমনে করে তোলে। রক্তে কর্টিসল হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ ক‌রে মানসিক চাপ সামাল দেওয়ার ক্ষমতা সক্রিয় করে। আবার পুদিনাপাতার এসেনশিয়াল অয়েলের ঘ্রাণ তাৎক্ষণিকভাবে রক্তে সেরোটোনিন হরমোন নিঃসরণ করে। এই হরমোনও মানসিক অস্থিরতা ও হতাশা কমায়।

পুদিনাপাতা খাওয়ার অভ্যাস করতে পারলে বুকে কফ জমতে পারে না। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেনথল, যা ফুসফুসে আটকে যাওয়া মিউকাস দূর করে। ফলে শ্বাস নেওয়ার কষ্ট দূর হয়। আরো রয়েছে রোম্যারিনিক অ্যাসিড নামে একটি যৌগ, যা শরীরের হিস্টামিন প্রতিক্রিয়া কমাতে পারে। এতে হাঁচি এবং চুলকানির মতো অ্যালার্জির লক্ষণ কমে।

Advertisements
ইফতারপুদিনা পাতা