বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
খাবার-দাবার

এবার ঘরেই তৈরি করুন রেস্তোরাঁর স্বাদের চিকেন মিট বক্স

এবার ঘরেই তৈরি করুন রেস্তোরাঁর স্বাদের চিকেন মিট বক্স

স্ট্রিট ফুড কিংবা ক্যাফে কালচারে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবারের নাম চিকেন মিট বক্স। মুচমুচে ফ্রেঞ্চফ্রাই, জুসি চিকেন, স্পাইসি সস এবং চিজের অপূর্ব মেলবন্ধনে তৈরি এই পদটি ছোট-বড় সবাই বেশ পছন্দ করে। বিকেলের নাস্তায় কিংবা বন্ধুদের আড্ডায় রেস্তোরাঁয় না গিয়ে খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন পারফেক্ট চিকেন মিট বক্স

যেকোনো ঘরোয়া আয়োজনে জমিয়ে দিতে পারে এই পদ। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন মিট বক্স।

উপকরণ

  • মুরগির ব্রেস্ট কিউব করে কাটা ২ কাপ
  • আদাবাটা ১ চাচামচ
  • রসুনবাটা ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
  • জিরা গুঁড়া আধা চা চামচ
  • সয়া সস ১ চা চামচ
  • তেল ১ টেবিল চামচ
  • বড় আলু ২টি
  • মেয়োনিজ ২ টেবিল চামচ
  • টমেটো কেচাপ ২ টেবিল চামচ
  • বারবিকিউ সস ১ টেবিল চামচ
  • চিলি ফ্লেক্স ১ চা চামচ
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিন। এর সঙ্গে আদা-রসুনবাটা, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, জিরাগুঁড়া, সয়া সস, সামান্য তেল ও লবণ মিশিয়ে ভালোভাবে মেখে নিন। মসলার স্বাদ মাংসে ভালোভাবে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।

এরপর একটি প্যানে মাঝারি আঁচে ম্যারিনেট করা মুরগি দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে মসলা শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে রাখুন।

আলু ফ্রেঞ্চফ্রাই আকারে কেটে নিন। গরম তেলে আলুগুলো মুচমুচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে অতিরিক্ত তেল ঝরিয়ে রাখুন।

এবার চিকেন মিট বক্স সাজানোর পালা। একটি পরিবেশন পাত্র বা বক্সে প্রথমে ভাজা ফ্রেঞ্চফ্রাই বিছিয়ে দিন। এর ওপর রান্না করা চিকেন ছড়িয়ে দিন। চাইলে সঙ্গে সসেজের স্লাইস, মাশরুম বা সুইট কর্ন যোগ করতে পারেন।

সবশেষে ওপর থেকে মেয়োনিজ, টমেটো কেচাপ ও বারবিকিউ সস ছড়িয়ে দিন। ঝাল স্বাদ পছন্দ হলে সামান্য নাগা সসও যোগ করতে পারেন। চিলি ফ্লেক্স ও ওরেগানো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisements