বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১২ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

শীতে নরম তুলতুলে হাত পেতে যা করবেন

1-SM582959

শীতের হাওয়া ধীরে ধীরে এসে পড়ছে। এই মৌসুমে ত্বকের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে হাতে। মুখে আমরা নিয়মিত যত্ন নিলেও হাতের দিকে বেশিরভাগ সময়ই নজর কম থাকে। ফলে হাত হয়ে যায় রুক্ষ, শুষ্ক আর ফেটে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়। কিন্তু সুখবর হলো অল্প কিছু অভ্যাস বদলালেই পুরো শীতজুড়ে হাত থাকবে নরম, তুলতুলে আর সুস্থ। চলুন দেখে নেওয়া যাক সহজ কিছু দৈনিক যত্নের নিয়ম।

মাইল্ড হ্যান্ডওয়াশ ব্যবহার – নিয়মিত হাত ধোয়া প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা অভ্যাস। তবে কঠিন কেমিক্যাল বা অ্যালকোহলযুক্ত হ্যান্ডওয়াশ হাতকে শুষ্ক করে ফেলে। গ্লিসারিন, অ্যালোভেরা বা মাইল্ড ফর্মুলার হ্যান্ডওয়াশ ব্যবহার করলে হাতের আর্দ্রতা বজায় থাকে।

হাত ধোয়ার পরই ময়শ্চারাইজার – হাত ধুয়ে শুকানো মাত্রই ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কমে যায়। তাই টাওয়ালে মুছেই সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার লাগান। গ্লিসারিন, শিয়া বাটার বা নারকেল তেলযুক্ত ক্রিম ত্বকের ভেতর পর্যন্ত পুষ্টি জোগায়।

রোদেও সানস্ক্রিন – শুধু মুখ নয়, হাতেও ট্যান পড়ে। সূর্যের রশ্মি হাতকে কালচে ও শুষ্ক করে তুলতে পারে। বাইরে বের হওয়ার আগে হাতে এসপিএফযুক্ত সানস্ক্রিন লাগালে এই সমস্যা অনেকটাই কমে যায়।স

প্তাহে একদিন স্ক্রাব – হাতে জমে থাকা মৃত কোষ ত্বককে রুক্ষ করে। সপ্তাহে একবার হালকা স্ক্রাব করলেই হাত থাকবে মসৃণ। দোকানের স্ক্রাব ব্যবহার করতে পারেন, কিংবা ঘরে তৈরি স্ক্রাব। চিনি ও নারকেল তেলের মিশ্রণ এমনিতেই চমৎকার কাজ করে।

গ্লাভস ব্যবহার – ডিটারজেন্ট, ডিশ সোপ বা বেশি সময় পানির সংস্পর্শ হাতের নরমভাব নষ্ট করে। বাসন মাজা, কাপড় ধোয়া বা পরিষ্কারের কাজের সময় গ্লাভস ব্যবহার করলে হাত থাকবে সুরক্ষিত।

পানি পান – শুধু বাইরে ক্রিম লাগালেই হবে না। শরীর হাইড্রেটেড না থাকলে ত্বক শুষ্ক হবেই। তাই সারাদিনে পর্যাপ্ত পানি পান করার অভ্যাস করুন।

শীতকালে হাতের যত্ন নেওয়া কোনো কঠিন কাজ নয়। নিয়মিত ময়শ্চারাইজার, সানস্ক্রিন, স্ক্রাব আর সামান্য সচেতনতা এসবই যথেষ্ট হাতকে নরম, উজ্জ্বল ও সুস্থ রাখতে। নিজের যত্ন নিন, সুন্দর থাকুন শীতেও।