বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
রূপ-সৌন্দর্য

শীত এলেই খুশকি আর রুক্ষ চুল?

14-SM64063

সঠিক যত্ন নিবেন যেভাবেঋতু বদল মানেই চুল ও ত্বকের নানা ঝামেলা। শীত এখনো পুরোপুরি না এলেও অনেকের মাথার ত্বকে টান ধরছে, চুল শুষ্ক হয়ে যাচ্ছে। শীতের শুরুতে খুব স্বাভাবিকভাবেই দেখা দেয় খুশকি, রুক্ষতা এবং চুল ভেঙে যাওয়ার সমস্যা। তাই ঘাড়ে কাঁটা লাগার আগেই যত্ন নেওয়া সবচেয়ে জরুরি।শীতের আগমনে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। ত্বক ও মাথার ত্বক শুকনো হয়ে পড়ে। যে ময়েশ্চারাইজ়ার বা শ্যাম্পু সারা বছর ভালো কাজ করত, এই সময়ে তা অকেজো মনে হয়। ফলে মাথা চুলকায়, খুশকি জমে, চুল হারায় উজ্জ্বলতা।

নিয়মিত তেল মাসাজ – এই সময় মাথার ত্বক আর্দ্র থাকা সবচেয়ে জরুরি। নারকেল তেল, জোজোবা অয়েল, ক্যাস্টর অয়েল বা আর্গান অয়েল ব্যবহার করে হালকা গরম তেল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে এবং খুশকি কমে।

শুষ্ক চুলে আলাদা শ্যাম্পু – সারা বছর একই শ্যাম্পু ব্যবহার করলে শীতে তা চুলকে আরও শুষ্ক করতে পারে। এই সময় ময়েশ্চারাইজ়িং বা ড্রাই হেয়ার ফর্মুলা শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করুন।

গরম পানি নয় – শীতে অনেকেই গরম পানিতে গোসল করেন। কিন্তু গরম পানি স্ক্যাল্পের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। হালকা উষ্ণ পানি ব্যবহার করাই শ্রেয়।

Advertisements

এসি ও হিটার এলার্ট – শীতেও অনেক অফিসে এসি চলে। বাতাস শুষ্ক হলে ত্বক ও চুল দুটোই পানিশূন্য হয়ে পড়ে। নিয়মিত চুলে তেল, সিল্কি কন্ডিশনার, মৃদু ময়েশ্চারাইজ়ার ব্যবহার করলে উপকার পাবেন।

খাবারেও থাকতে হবে সচেতনতাশীত এলে তেষ্টা কমে যায়। ফলে পানি খাওয়ার প্রবণতাও কমে। এটাই বড় ভুল! চুল ভালো রাখতে দিনে পর্যাপ্ত পানি পান করুন। এছাড়াও মৌসুমি শাকসবজি, স্যুপ, ফল খেলে চুলের পুষ্টি পূরণ হয় এবং ঝরে পড়া কমে।

শীতের চুলের সমস্যা হঠাৎ করে আসে না। ধীরে ধীরে শুরু হয়। তাই আগেভাগেই যত্ন নিলে মাথার ত্বক থাকবে স্বাস্থ্যকর, খুশকিও হবে নিয়ন্ত্রণে। আর ভালো খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি ও সঠিক পরিচর্যা শীতেও আপনাকে দেবে মসৃণ, উজ্জ্বল চুল।

Advertisements