লিপস্টিকের ঠোঁটের রেখা পার হওয়া বশে আনবেন যেভাবে

সাজগোজে লিপস্টিক খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন ঠোঁট পেরিয়ে রঙ ছড়িয়ে পড়ে চারপাশে। বিশেষ করে গরম, ঘেমে যাওয়া বা ঠোঁটের তেলতেলে ভাবের কারণে লিপস্টিক অনেক সময় ঠিক জায়গায় থাকতে চায় না। ফলে যত বার আয়নায় তাকাও, তত বার ঠিক করা। ঝক্কি কম নয়!
তবে খুব সহজ একটি ট্রিকেই এই ঝামেলা থেকে মুক্তি মিলতে পারে। পদ্ধতিটির নাম “ট্রান্সলুসেন্ট পাউডার: প্রেস অ্যান্ড রোল”। কয়েকটি ধাপে করলেই লিপস্টিক হয়ে উঠবে বেশি টেকসই, স্মাজ-প্রুফ এবং উজ্জ্বল।
চলুন দেখে নেওয়া যাক
পুরনো লিপস্টিক পরিষ্কার – ঠোঁটে আগের লিপস্টিক বা গ্লস থাকলে ভালো করে মুছে নিন। এতে নতুন রঙ বসবে ভালোভাবে।
লিপ বাম লাগান – হালকা লিপ বাম মেখে কয়েক মিনিট অপেক্ষা করুন। তবে শেষে অবশ্যই মুছে ফেলুন। তা না হলে লিপস্টিক পিছলে যাবে।
লিপ লাইনার দিয়ে বর্ডার – ঠোঁটের প্রান্ত স্পষ্ট করে রেখে দিন। এতে রঙ বাইরে বেরোনোর সুযোগ কমবে।
লিপস্টিকের প্রথম লেয়ার – হালকা করে প্রথম কোট লাগান।
হালকা এক্সফোলিয়েশন – স্ক্রাব বা নরম টুথব্রাশ দিয়ে আস্তে ঘষে ঠোঁট পরিষ্কার করুন। এতে ডেড স্কিন দূর হয়ে ঠোঁট হবে মসৃণ।
ব্লটিং – টিস্যু চেপে অতিরিক্ত লিপস্টিক তুলে নিন। এতে রঙ সেট হবে।
ট্রান্সলুসেন্ট পাউডার – আইশ্যাডো ব্রাশ বা ছোট পাফে খুব অল্প ট্রান্সলুসেন্ট পাউডার নিন। ঠোঁটে চেপে চেপে লাগান। পাউডার রঙকে ‘সেট’ করে দেয়।

প্রেস অ্যান্ড রোল – টিস্যু দিয়ে শুধু চেপে তুললেই হবে না। ঘড়ির কাঁটার মতো হালকা ঘুরিয়ে নিন। এতে লিপস্টিক আরও দৃঢ়ভাবে বসবে।
চাইলে দ্বিতীয় কোট – আরও শার্প ফিনিশ চাইলে আবার পাতলা করে লিপস্টিক লাগাতে পারেন।ফলাফললিপস্টিক থাকবে বেশি সময়। রঙ ফ্যাকাশে হবে না। লাইন ছাপিয়ে বাইরেও যাবে না। বারবার ঠিক করার ঝামেলা কমবে।
লিপস্টিক লাগানোর কয়েক মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না। সময়টা রং বসতে সাহায্য করবে।



