১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

স্মৃতিশক্তি বাড়ানোর ৭টি সহজ কৌশল

20-SM238131

কাজের চাপ, ঘুমের অভাব বা ব্যস্ত জীবনের কারণে অনেক সময় আমরা ছোটখাটো বিষয় ভুলে যাই। কিন্তু চিন্তার কিছু নেই! নিয়মিত কিছু সহজ অভ্যাস মেনে চললে তোমার মস্তিষ্ক হবে আরও সতেজ, মনোযোগ বাড়বে, আর স্মৃতিশক্তিও হবে তীক্ষ্ণ।

চলুন জেনে নেওয়া যাক এমন ৭টি সহজ উপায় যা আজ থেকেই শুরু করতে পারেন।

১. পর্যাপ্ত ঘুম নাওভালো ঘুম মস্তিষ্কের খাবারের মতো! ঘুম কম হলে মনোযোগ কমে যায় এবং স্মৃতি দুর্বল হয়। প্রতিদিন ৭-৮ ঘণ্টা আরামদায়ক ঘুম তোমার মস্তিষ্ককে করবে তরতাজা ও সচল।

২. ঘর ঠান্ডা রাখোগরমে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে কিন্তু ঠান্ডা পরিবেশে মনোযোগ বাড়ে। তাই ঘরের তাপমাত্রা ২১ ডিগ্রির নিচে রাখার চেষ্টা করো।এতে মনও ভালো থাকবে, স্মৃতিও।

৩. গল্প উল্টো করে মনে রাখোপড়া বা শোনার সময় গল্পের শেষ থেকে শুরু করার অভ্যাস করো। এতে মস্তিষ্ক নতুনভাবে চিন্তা করতে শেখে আর স্মৃতিশক্তি হয় আরও তীক্ষ্ণ।

৪. নিয়মিত হাঁটাহাঁটি করোপ্রতিদিন অন্তত ২০ মিনিট হাঁটা বা জগিং করো। এতে রক্ত সঞ্চালন বাড়ে, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছে, আর মাথা থাকে পরিষ্কার ও সতেজ।

৫. রুটিন ভাঙো, নতুন কিছু করোপ্রতিদিনের একই রুটিনে মস্তিষ্ক একঘেয়ে হয়ে যায়। মাঝে মাঝে নতুন কিছু শেখো, নতুন কাজ করো বা ছোট চ্যালেঞ্জ নাও। এতে তোমার মস্তিষ্ক সক্রিয় ও সৃষ্টিশীল থাকবে।

৬. পায়ের আঙুলে ম্যাসাজ দাওপ্রতিদিন মাত্র ৫ মিনিট পায়ের আঙুলে হালকা ম্যাসাজ করো। এতে রক্ত চলাচল বাড়ে, মস্তিষ্কে পুষ্টি পৌঁছায় এবং মনোযোগ বাড়ে।

৭. মস্তিষ্কের জন্য উপকারী খাবার খাওআখরোট, সামুদ্রিক মাছের ওমেগা–৩, পালং শাক, ডার্ক চকলেট, গ্রিন টি, অলিভ অয়েল ও তাজা শাকসবজি এসব খাবার মস্তিষ্কের সেরা বন্ধু। এগুলো নিয়মিত খেলে স্মৃতি ও মনোযোগ দুই-ই বাড়বে।

মনে রাখবেন স্মৃতিশক্তি জন্মগত নয়, এটি চর্চায় বাড়ানো যায়। আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করেন আর দেখবেন নিজের মধ্যেই দারুণ পরিবর্তন আসছে!

Advertisements