বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
রূপ-সৌন্দর্য

শ্যাম্পুর সঠিক নিয়মে দূর হবে দুর্গন্ধ

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া আর এর সঙ্গে গরম, ঘাম সব মিলিয়ে চুলে দুর্গন্ধ হওয়া এখন অনেকের সাধারণ সমস্যা। বিশেষ করে যাঁদের চুল লম্বা তাঁদের মাথার ত্বক...

IMG_6462

 

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়া আর এর সঙ্গে গরম, ঘাম সব মিলিয়ে চুলে দুর্গন্ধ হওয়া এখন অনেকের সাধারণ সমস্যা। বিশেষ করে যাঁদের চুল লম্বা তাঁদের মাথার ত্বক ঘেমে চুলে জমে থাকে ঘাম। এতে তৈরি হয় অস্বস্তিকর গন্ধ। এ থেকে মুক্তি পেতে অনেকেই প্রতিদিন শ্যাম্পু করেন। কিন্তু প্রতিদিন শ্যাম্পু করা কি চুলের জন্য নিরাপদ? আর শ্যাম্পু করার পদ্ধতিটাই যদি ঠিক না হয়, তাহলে লাভই বা কী?

সপ্তাহে কদিন শ্যাম্পু করা উচিত?

চুল কতবার শ্যাম্পু করবেন সেটা নির্ভর করে আপনার চুলের গঠন ও জীবনযাপনের ধরন অনুযায়ী। 

সোজা ও সিল্কি চুল সহজে তৈলাক্ত হয়ে পড়ে, তাই এক দিন পরপর শ্যাম্পু করাই ভালো।

কোঁকড়া চুল সাধারণত বেশি শুষ্ক হয়, তাই সপ্তাহে ২ দিন শ্যাম্পু করাই যথেষ্ট। মিশ্র ধাঁচের চুল হলে সপ্তাহে ২ থেকে ৩ দিন শ্যাম্পু করতে পারেন।

তবে আপনি যদি এমন জায়গায় থাকেন। যেখানে প্রচুর ধুলাবালি বা দূষণ রয়েছে বা প্রতিদিন বাইরে বের হন। তাহলে বেশি ঘাম ও ময়লা জমে চুলের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে প্রতিদিন চুল ধোয়া যেতে পারে। তবে অবশ্যই মাইল্ড বা সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে।

সঠিকভাবে শ্যাম্পু করবেন যেভাবে

শ্যাম্পুর আগে প্রস্তুতি

শ্যাম্পুর আগে শুকনো চুলে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। এতে চুলের গিঁট খুলবে, খুশকি ও ধুলাবালি ঝরে পড়বে।

শ্যাম্পু করার ধাপ

  • কয়েক মগ কুসুম গরম পানি মাথায় ঢালুন।
  • হাতে শ্যাম্পু নিয়ে চুলে নয়, আগে মাথার ত্বকে লাগান।
  • আঙুলের সাহায্যে মাথার ত্বকে হালকাভাবে ম্যাসাজ করুন। নখ ব্যবহার না করাই ভালো।
  • পানি দিয়ে ধুয়ে আবার একবার শ্যাম্পু লাগিয়ে পুরো চুল পরিষ্কার করুন।

   এরপর কন্ডিশনার ব্যবহার করুন কানের নিচ থেকে চুলের আগা পর্যন্ত। ২–৩ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

চুল শুকানো ও সেরাম ব্যবহারের নিয়ম

চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে আলতো করে পানি টেনে নিন। জোরে ঘষবেন না বা চুল ঝাঁকাবেন না।

  • চাইলে ব্লো ড্রায়ার দিয়ে ৮০% পর্যন্ত শুকিয়ে নিতে পারেন।
  • না হলে ফ্যান বা প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন।
  • চুল কিছুটা ভেজা থাকতে থাকতেই হেয়ার সেরাম ব্যবহার করুন। এতে চুল থাকবে মসৃণ, দুর্গন্ধমুক্ত ও ঝলমলে।

 বর্ষায় এই যত্নেই মিলবে চুলের সুরক্ষা

বর্ষার দিনে চুলের জন্য বাড়তি কিছু না করলেও, শুধু নিয়ম মেনে শ্যাম্পু করলেই অনেক সমস্যা কমে যাবে। দুর্গন্ধ, চুলকানি আর অস্বস্তি থেকে মিলবে স্বস্তি।