২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

ভগ্নাংশ

image-4488-1641895114

ভগ্ন বন্দরে মগ্ন হয়ে দাঁড়িয়ে আছো
কিন্তু তোমার মাথা, এভাবে ঝুঁকে আছে কেন?

 

এক ঠোঙা বিষাদ আর মনের চুড়মুড়
রাতে বাড়ি ফিরে, শিরদাঁড়া ভেঙে ভেঙে পড়ে

 

ন্যাতানো মোজার মতো কীভাবে যে বাঁচো
ভ্যাপসা গন্ধে জ্বালের মতো মশারির পৃথিবী উপচানো

 

Advertisements

আঁধার ঘনিয়ে আসে রহস্যময় লাল গোলাপের অন্তঃপুর
তানপুরার শিরায় শিরায় শরীর কেঁপে ওঠে জ্বরে

 

 

 

Advertisements