২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

তিতিক্ষা

image-4421-1641195079

একটি কাল এখনো সীমাহীন অনন্তের কাছে ঋণী
অন্যটি হতে চেয়েছে প্রতিদিন তোমার চুলের বিনুনি

 

একটি ফুল কুয়াশার কাছে জমা রেখেছে আবরণ
অন্যটি হতে চেয়েছে প্রতিদিন তোমার নখের রং

 

একটি পাখি এখনো সখী ভিজিয়ে রাখে মন
অন্যটি বাতাসে ওড়ায় প্রতিদিন তোমার ঠোঁটের চুম্বন

 

Advertisements

একটি মাস এখনো বারোমাস প্রতীক্ষায় বোনে আশা
অন্যটি মৃত্যুর মুখে জ্বালিয়ে রাখে আগুন, এক জন্মের ভালোবাসা

 

 

 

Advertisements