বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনমঙ্গলবার, ১২ মে, ২০২৬
পাঠক কর্নার

চাঁদনী রাতে

চাঁদনী রাতে এসো বন্ধু দাওয়াত আমার বাড়ি তোমার নামে ছন্দ লিখে একা আমি পড়ি। চাঁদের আলোয় তোমার সাথে গল্প বলব আমি জোৎস্নারাতের স্মৃতিগুলো হবে অনেক দামী...

image-4357-1640508699

চাঁদনী রাতে এসো বন্ধু
দাওয়াত আমার বাড়ি
তোমার নামে ছন্দ লিখে
একা আমি পড়ি।

 

চাঁদের আলোয় তোমার সাথে
গল্প বলব আমি
জোৎস্নারাতের স্মৃতিগুলো
হবে অনেক দামী।

 

তারার আলোয় পুকুরঘাটে
আড্ডা হবে বেশ
তোমায় নিয়ে গড়ব আমি
সুখের পরিবেশ।

 

আমার বাড়ি আসো বন্ধু
আজকে জোৎস্নারাতে
ঘুরব আমি তোমায় নিয়ে
গাঁয়ের মেঠো পথে।

 

জোনাকিরা করে খেলা
শত শত গাছে
গল্প হবে আড্ডা হবে
থাকলে তুমি কাছে।