২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বোধের পৃথিবী

image-3452-1632994976

বোধের পৃথিবী জুড়ে নির্বোধের আনাগোনা
বেজন্মা অতিথিরা ওত পেতে বসে থাকে
পুকুর ঘিরে মাছরাঙার আস্ফালন
ছোঁ মেরে নিয়ে যায় স্বস্তির নিঃশ্বাস

 

রাত পোহালেই শুরু হয় বখাটেপনার তৎপরতা
স্কুল, কলেজ, রাস্তা, শপিংমল কোথাও নিরাপদ নয় ঝিয়ারি

 

ভার্চুয়াল আর প্রযুক্তির মাদকতায় স্বমেহনের উৎসব শেষে
নষ্টেরা ভিড় করে ক্যানভাসারের দোয়ারে
টোটকায় উজ্জীবিত হয় খামছে ধরে বেলা – অ বেলা
অসহায়ত্বের নির্দয় চিৎকার অবদমিত হয়, বিচারালয়ের বারান্দায়
নীতি-নৈতিকতা পচে গলে সৃষ্টি হয় বুড়িগঙ্গা সাদৃশ্য নদী
ধর্ষিত হয় সভ্যতা, বোধের পৃথিবী আজ প্রাগৈতিহাসিক অধ্যায়।

 

Advertisements

 

 

Advertisements