২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

বই মেলা

image-4773-1645261610

বই মেলা হয়েছে শুরু
সোহরাওয়ার্দীর মাঠে,
ছোট বড় সবাই আসে
বইকে ভালোবেসে।

 

মজার মজার কবিতার বই
সাথে আছে ছন্দ,
উপন্যাসের বই পড়িলে
হয়না কিছু মন্দ।

 

লেখকরা সব দল বেঁধে
বেচে নিজের বই,
পাঠকরা সব বুজে শুনে
মুখে ফুটায় খই।

 

Advertisements

কত টিভি চ্যানেল ঘুরে
ক্যামেরা তার হাতে,
গুনি জ্ঞানী লেখকদের
সাক্ষাৎ করে তাতে।

 

নতুন বইয়ের উন্মোচন
হচ্ছে রে প্রতিদিন,
মেলা দেখো জমে গেলো
বাজাও বাঁশের বীণ।।

 

 

Advertisements