৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

মাঘের শীতে

image-4319-1640164996

শীত লগনে ঠাণ্ডা কি যে
হিম কুয়াশা খাচ্ছে গিলে
এমন দিনে সূর্য লুকায়
কষ্ট লাগে ওম না দিলে।

 

পূব দিগন্তে সূর্যটাকে
যায়না দেখা মাঘের ভোরে 
দুপুর হলে মিষ্টি হেসে 
কড়া নাড়ে ঘরের দোরে।

 

গাছগুলো সব জবুথবু
মাঘের শীতে বাঘ ও কাঁপে
শহরবাসী আরাম খোঁজে
চায়ের কাপে শীতটা মাপে।

 

Advertisements

সরষে ফুলের লুটোপুটি
মৌমাছিদের মনটা কাড়ে
ছোট্ট নদীর হাঁটু জলে
বকের সারি আহার সারে।

 

শীত তাড়াতে একটু ওমে
আগুন পোহায় নাড়া জ্বেলে
ঠকঠকানি মাঘের দিনে
গাঁয়ের পথে দুষ্টু ছেলে।

 

এমন ছবি এমন স্মৃতি
মনের মাঝে ডানা মেলে
সেসব কথা ডাক দিয়ে যায়
প্রতিবছর শীতটা এলে।

 

 

 

Advertisements