২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

পথের ধারের ফুল

image-3669-1634795754

পথের ধারে ফুল ফুটেছে
দেখতে ভারি শোভা,
এমন ফুলের রূপ লাবণ্য
দেখেই পথিক বোবা। 

 

সব পথিকের ইচ্ছা করে
ফুল গুলো সব পেতে
ফুলের সুবাস গ্রহণ করে
আনন্দে রয় মেতে।

 

গাছের তলায় ফুলের মেলা
সব মানুষে কুড়ায়
ফুলের ছোঁয়া বুকে নিয়ে
মনের তৃপ্তি জুড়ায়। 

 

Advertisements

বিনি সুতায় মালা গাঁথে
পরে শেষে গলে,
ফুলের মতই দেখতে লাগে
লোকে তেমন বলে।

 

 

 

Advertisements