২৬ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১১ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

তাঁদের প্রতি শ্রদ্ধা

image-4993-1648368110

দিন মাস আর বছর যত
জীবন থেকে হোক না গত
ইতিহাসে অমর হয়ে
থাকবে তাঁদের নাম,
যাঁরা নিজের রক্তে দিল
স্বাধীনতার দাম।

 

অসীম সাহস ছিল যাঁদের
দাবিয়ে রাখা যায়নি তাঁদের
বঙ্গবন্ধুর ডাকে সবাই
তাড়ায় পাকবাহিনী,
তাঁদের কাছে বীর বাঙালি
সত্যি অনেক ঋণী।

 

নয়টি মাসের যুদ্ধ শেষে
আনলো যাঁরা বিজয় দেশে
যাঁদের দানে বাংলা পেলাম
শহীদ কিংবা গাজী,
তাঁদের প্রতি বিনম্র হই
শ্রদ্ধা জানাই আজি।

 

Advertisements

 

 

Advertisements