বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
পাঠক কর্নার

নজরুল

image-3391-1632644282

ভাঙলো শিকল লৌহ কপাট
আসলো নিয়ে ঝড় তুফান,
অগ্নিবীণা, বিষের-বাঁশি
সর্বহারা, ভাঙ্গার গান।

 

উল্কা হয়ে আসলো ধরায়
সকল বাঁধার দ্বার ঠেলে।
মুক্তি নিশান  হাতে নিলো,
সব লালেরই রং ঢেলে।

 

Advertisements

ঈশান কোণে বাজলো বিষাণ
বিষের বাঁশীর সুর তুলে,
মাড়িয়ে দিলো সব ব্যবধান
সাম্যবাদের দ্বার খুলে।

 

পাপী-তাপী বক ধার্মিকের
নগ্ন রূপের  করলো ফাঁস,
সর্বনাশের ঝাণ্ডা দুলায়
প্রতিবাদের শব্দ চাষ।

 

আঁধার ঘরে আনলো আলো
বজ্র-ডাকে শূন্যতলে,
বিদ্যুতেরই ঝিলিক জ্বলে
নারী, পুরুষ একই দলে।

 

কৃষক, শ্রমিক  কুলি মজুর
ধনিক শ্রেণির উঠলো রব,
সবার উপরে মানুষ সত্য
ঘুচিয়ে দিলো বজ্জাতি সব।

 

 

Advertisements