বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

হৃদয় করো দখল

image-2286-1625408614

বনের সারি সারি দাঁড়িয়ে গাছ, ফুল পাখি
ঐ নীরব পথ
ডাকে হাত ইশারায়
হেঁটে হেঁটে কথা কই সরু পথ
বিকেলের বাতাসে ডুবে থাকি, কানে কানে বাজায়
বাঁশি, শরীরও মন জুড়ায়।

 

হতে পারো সাথী
হেঁটে হেঁটে বিকেলের নরম আকাশ
করি অবলোকন এবং ঘাসফুল ছুঁই
এমন পাবেনা আর কোথাও আদুরে প্রাণের বাতাস।

 

এসো এসো কোথায় তোরা?
করিস না আর ভুল
সবুজ সবুজের ঢেউ মনে জাগে ভোর
করবো যাচাই রূপসী তোমার বুকের দু'কূল।

 

তোমার রূপে মুগ্ধ মানুষ
মুগ্ধ প্রজাপতি, কীটপতঙ্গ সকল
আমার বুকে ফোঁটাও হুল
হৃদয় করো দখল।