বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ২০ জুন, ২০২৬
পাঠক কর্নার

কাশবন

image-3257-1631704619

মাঠ ঘাট ভরে গেছে
সাদা কাশবনে
খুনসুটি করে পাখি
প্রকৃতির সনে।

 

বাতাসেতে কাশফুল
হেলে আর দোলে
ভ্রমরেরা গুণ গুণ
করে প্রাণ খোলে।

 

মাঝে মাঝে নেমে আসে
ঝর ঝর বারি
মাঠ থেকে বাড়ি ফেরে
চাষি তাড়াতাড়ি।

 

দূর থেকে ভেসে আসে
রাখালের সুর
কিশোরীর পায়ে যেন
বাজে ঘুংঘুর।

 

যত দূর দেখা যায়
শুধু কাশবন
প্রকৃতিটা সেজে আছে
মনের মতন।