বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ৯ জুন, ২০২৬
পাঠক কর্নার

শতবর্ষে আজি

image-1875-1622018293

কর্ণফুলীর জল বইছে শিরায়
তুলি ডুবিয়ে কেমন রং হয়ে যায়

বুকে এতো জ্বালা, মানুষের হাহাকার
কেমনে বইছো তুমি এপার ওপার

 

শুকটি মাছের মতো দড়িতে ঝোলানো
বিষাক্ত বাতাস আর কাষ্ঠ শুকনো

এমনই মানুষের ইতিহাস,পাথর ভাঙা
হাতগুলি যেভাবে, দিনে দিনে রক্তে-রাঙা

 

তেমনই তোমার রং নিজেকে পুড়িয়ে
বর্ণচ্ছটায় দেয় সমকালকে জুড়িয়ে

ভাঙতে ভাঙতে নিজেকে,মহাকালের দিকে
শ্রম আর ঘামের রক্ত যায় লিখে

 

ঘাসের ওপর যেমন শিশিরের অমৃত অক্ষর
ছায়া ঢাকা আলো, আলো ঢাকা ছায়া সোমনাথ হোর

নদীর সীমানা নেই, রঙেরও তাই
কাঁটাতার সাধ্য কি, আলোকে আটকায়