২৯ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ১৪ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আক্ষেপ

photo-1607162641

শুরু হতে সমাপ্তির পথ অনন্ত দূর
দূর অবিনশ্বর মহারথের অচেনা সুর

সুর বিদগ্ধ কাটা মস্তক ডেকেছে নতুন প্রাণ
প্রাণে প্রাণে হিল্লোল গাহে নতুন গান
গানের তালে তালে জেগে উঠে উৎসব 
জাগে সাজ সাজ রব ভেতরে বাহিরে।

অন্তিম সময়ে বাকি যত জীবনের মোহে
না পাওয়ার আক্ষেপ, শুধু তুমি
ছোট্ট একটা তুমি কী দানবীয় তার রূপ!

ছোট বড় ঝড় ঝঞ্জাট,আবেগের জলোচ্ছ্বাস 
চাক্তি গুলির ছাচে মসৃণ জীবন অবয়ব
নিঃসৃত উৎকট নীলাভ তরল জলে
একটাই তুমি তক্তপোশ ভেসে আছে।

Advertisements