২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
পাঠক কর্নার

আঁকতে গিয়ে

image-3136-1630919434

দেশের ছবি আঁকতে গিয়ে
ভাবি বারংবার 
এ দেশ আমার মায়ের মতো
দেখতে চমৎকার। 

 

সবুজ শ্যামল আঁকতে গিয়ে 
গর্বে ভরে বুক
বাবার মতো শান্ত এ দেশ
মনে লাগে সুখ।

 

নদীর ছবি আঁকতে গিয়ে
বিস্মিত হয় মন
সোহাগ মেখে যেমনি করে
আগলে রাখে বোন।

 

Advertisements

আঁকতে গিয়ে পাহাড় চূড়া 
আঁতকে ওঠে মন
পাহাড় আমার ভাইয়ের মতো
অতি কঠিন পণ।

 

 

Advertisements