বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
এডিটরস পিক

এক বছর গেটের বাইরে, অবশেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে ঠাঁই পেল পথকুকুর

IMG_2906


প্রায় এক বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষায় থাকা একটি পথকুকুরকে অবশেষে ভেতরে আশ্রয় দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে মানবিক এই উদ্যোগ।


প্রায় এক বছর ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বসবাস করছিল একটি পথকুকুর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাকে কার্যালয় চত্বরে আশ্রয় দেওয়া হয়েছে।

এলাকায় নিয়মিত যাতায়াত করা এক পথচারী সম্প্রতি কুকুরটিকে কার্যালয়ের গেটের ভেতরে নিরাপদে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাটি নিয়ে নেটিজেনরা প্রশংসা করছেন। অনেকেই এটিকে প্রাণীর প্রতি সহমর্মিতা ও মানবিকতার এক সুন্দর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।

Advertisements

Advertisements
কুকুরপ্রধানমন্ত্রীবাসভবন