৯ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ২৪ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

ডেঙ্গু চিকিৎসায় বীমা দাবি বাবদ আড়াই কোটি টাকার বেশি পেয়েছেন মেটলাইফের গ্রাহকেরা

image-105541-1793536338-2611071159

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বীমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার ব্যয় মেটানোর পাশাপাশি এ অর্থ ডেঙ্গু আক্রান্ত গ্রাহক ও তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষায়ও ভূমিকা রেখেছে।

সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীকে টানা কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এ সময় হাসপাতালের খরচের পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। এসব খরচ অনেকের জন্যই আকস্মিক আর্থিক চাপ তৈরি করে, যার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া থাকে না।

এ পরিস্থিতিতে মেটলাইফের কাছ থেকে সময়মতো বীমার অর্থ পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন। প্রাপ্ত অর্থ দিয়ে তাঁরা হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সহায়তা পেয়েছেন।

বীমা দাবি পরিশোধের এ চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেছে। একই সঙ্গে এটি প্রমাণ করে, বীমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বীমার সুবিধা কাজে আসে।এ পরিস্থিতিতে মেটলাইফের কাছ থেকে সময়মতো বীমার অর্থ পেয়ে গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন। প্রাপ্ত অর্থ দিয়ে তাঁরা হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সহায়তা পেয়েছেন।

বীমা দাবি পরিশোধের এ চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেছে। একই সঙ্গে এটি প্রমাণ করে, বীমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বীমার সুবিধা কাজে আসে।

Advertisements