১৭ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ১ কার্তিক ১৪৩৩
এডিটরস পিক

চোখের চারপাশে হলুদ বলয়, দেখলে মনে হবে সূর্যমুখী, আসলে এটি আফ্রিকার এক পাখি!

@r07qxo – R⤓Download

চোখের চারপাশে উজ্জ্বল হলুদ রঙের সূর্যমুখীর মতো বলয়। দেখলে মনে হবে, চোখের চারপাশে ফুটে আছে হলুদ পাপড়ি। ব্যতিক্রমী এই চেহারার কারণে আলোচনায় এসেছে আফ্রিকার পাখি হোয়াইট-ক্রেস্টেড হেলমেটশ্রাইক (White-crested Helmetshrike)।

পাখিটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য চোখের চারপাশে থাকা হলুদ, মাংসল গঠন। অনেকটা ফুলের পাপড়ির মতো দেখতে এই অংশটি আসলে চোখের অংশ নয়; বরং চোখ ঘিরে থাকা মাংসল আবরণ, যা ‘আই-ওয়াটল’ নামে পরিচিত। এর সঙ্গে পাখিটির সাদা ঝুঁটি ও সাদা-কালো পালক মিলে তৈরি হয়েছে অনন্য চেহারা।

সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এই পাখির দেখা মেলে। এরা সাধারণত ছোট ছোট দলে বসবাস করে এবং দলবদ্ধভাবে খাবার খোঁজে। প্রজাতিটির সামাজিক আচরণের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, কিছু ক্ষেত্রে দলটির সদস্যরা একসঙ্গে ছানাদের লালন-পালনেও সহায়তা করে।

পাখিটির চোখের চারপাশের উজ্জ্বল হলুদ বলয় একে অন্য পাখিদের থেকে সহজেই আলাদা করে চেনায়। প্রকৃতির বিচিত্র নকশার এক অনন্য উদাহরণ এই হেলমেটশ্রাইক।

তথ্যসূত্র: BirdLife International

Advertisements
Advertisements