খাবার-দাবার
স্বাদে অনন্য চিকেন মোমো

আজকের রেসিপি আয়োজনে রয়েছে স্বাদে অনন্য চিকেন মোমো। চলুন দেখে নিই, চিকেন মোমো তৈরির পুরো প্রণালী।
উপকরণ:
রুটির খামির তৈরিতে –
ময়দা/আটা – ১ কাপ
লবন- ১/৪ চা চামচ
পানি – পরিমান মত ( মাখাবার জন্য )
Advertisements

পুর তৈরিতে:
চিকেন কিমা – ১ কাপ ( বেটে নিতে হবে )
পেয়াজ মিহি কুচি – ২ চা চামচ
আদা কুচি – ১ চা চামচ
রসুন কুচি – ১/২ চা চামচ
কাঁচা মরিচ কুচি – ১ চা চামচ
ধনে পাতা কুচি – ২ চা চামচ
সয়া সস – ১ চা চামচ
ভিনেগার / লেবুর রস – ১ চা চামচ
সাদা গোল মরিচের গুড়া – ১/২ চা চামচ
মাখন – ১ চা চামচ ( না থাকলে তেল দিবেন )
লবন পরিমান মতো দিবেন কারন সয়া সসে লবন থাকে
প্রণালী:

- পুর তৈরির সব উপকরণ ভাল করে মেখে নিতে হবে । পুরের পরিমান বাড়াতে গাজর , বাধাকপি কুচি করে মিশানো যায় ।
- ময়দা/ আটা + লবন + পানি মেখে রুটির খামির বানিয়ে ১/২ ঘণ্টা ঢেকে রাখতে হবে । এরপর এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিতে হবে । ১ চামচ পরিমান পুর দিয়ে হাতে চেপে লেচির মুখ বন্ধ করতে হবে । যেভাবে পুলি পিঠা বানানো হয় সেভাবে । অনেক রকম ভাবে মোমো ভাজ করা যায় । পুটলি , তিন কোনা , চার কোনা করে নিতে পারেন।
- এবার ভাপ দেবার পালা । স্টিম করার পাত্রে পানি গরম করে মোমো ১০- ১৫ মিঃ ভাপ দিলেই হয়ে যাবে । বিকল্প হিসেবে যে কোনও পাতিলে পানি গরম করে মুখে চালুনি / স্টিলের ছাঁকনি বসিয়ে ও ঢেকে ভাপ দেয়া যাবে।
- চালুনিতে বসাবার পূর্বে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে এতে মোমো চালুনিতে আটকে যাবে না এবং দেখতে সুন্দর / চকচকে হবে ।পছন্দ মত সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
Advertisements



