বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
খাবার-দাবার

কাঁঠালের পিঠায় জমে উঠুক বিকেলের নাস্তা

সংগৃহীত

কাঁঠাল নিয়ে বিতর্কের শেষ নেই। পাকা কাঁঠালের সুমিষ্ট গন্ধ অনেককেই আকৃষ্ট করে আবার অনেকের কাছে এটি অতটা প্রিয় ফল নয়। তবে পাকা কাঁঠাল খান বা না খান, এটি দিয়ে তৈরি পিঠা পছন্দ করবেন যে কেউ। বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন সুস্বাদু কাঁঠালের পিঠা। জেনে নেওয়া যাক কাঁঠালের পিঠা তৈরির রেসিপি-

উপকরণ

  • পাকা কাঁঠাল- ১৫-২০ কোয়া
  • চালের গুঁড়া- এক কাপ
  • চিনি অথবা গুড়- আধা কাপ
  • নারিকেল- আধা কাপ
  • লবণ- সামান্য
  • পানি- প্রয়োজন অনুযায়ী
  • তেল- ভাজার জন্য।

প্রস্তুত প্রণালী

প্রথমে কাঁঠালের বীজ বাদ দিয়ে রস বের করে নিন। এরপর তার সঙ্গে চালের গুঁড়া, চিনি অথবা গুঁড়, নারিকেল, লবণ এবং প্রয়োজনমতো পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। চুলায় একটি কড়াইতে তেল গরম হতে দিন। গরম হয়ে এলে তাতে মিশ্রণটি থেকে অল্প অল্প গোলা তুলে বড়া পিঠার মতো করে ভেজে নিন।

Advertisements
Advertisements
কাঁঠালের পিঠারেসিপি