বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
এডিটরস পিক

পাখি দল বেঁধে ‘V’ আকারে ওড়ে, কিন্তু কেন?

909

সকাল, বিকাল কিংবা দিনের যেকোনো সময়ে পাখিরা ঝাঁক বেঁধে আকাশে ওড়ে। কিন্তু খেয়াল করেছেন কি ওরা ‘V’ (ভি) আকারে ওড়ে? এখন প্রশ্ন করা যেতে পারে, পাখিরা সরল আকারে না উড়ে ভি আকারে ওড়ে কেন? এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তি সংরক্ষণ নাকি এর পেছনে অন্যতম কারণ। অর্থাৎ অনেকটা পথ একবারে ওড়ার সুবিধার জন্য পাখিরা দল বেঁধে এভাবে ওড়ে।

যতদূর পথ অতিক্রম করতে হোক না কেন, পাখিরা ভি আকারে ওড়ে। এর কারণ হলো—ভি আকারে উড়লে পাখিরা বাতাসের গতিতে সুবিধা পায়। যখন পাখিরা এই পদ্ধতিতে উড়ে যায়, তারা একে অপরের ডানার দ্বারা সৃষ্ট বায়ুপ্রবাহের সুবিধা নিতে পারে। এ ছাড়া বাতাসের প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে। ফলে তাদের ওড়া সহজ এবং দ্রুততর হয়। এই পদ্ধতিতে উড়লে পাখিদের শক্তিও কম ক্ষয় হয়, ফলে দীর্ঘ দূরত্ব পেরিয়ে যেতে সাহায্য করে।

‘V’ আকারে উড়লে প্রথম পাখিটির পরে আসা প্রতিটি পাখি তার সামনের পাখির ডানার সৃষ্ট বায়ুপ্রবাহের শক্তি ব্যবহার করতে পারে। ফলে ওরা বাতাসের প্রতিরোধ কমিয়ে শক্তি সাশ্রয় করে। সামনের পাখির ডানা ঝাপটানোর ঠিক পেছনে একটি উত্তোলক ঘূর্ণি তৈরি হয়। পেছনের পাখিটি এই ঘূর্ণির ওপরে ওড়ে। ফলে পেছনের পাখি কম শক্তি খরচ করেও উড়তে পারে।

প্রতিটি পাখি সামনের পাখির থেকে কিছুটা ওপরে থাকে। একে বলা হয়, ফিবোনেচ্চি ধারা। এরমানে পরের সংখ্যা আগের দুটো সংখ্যার যোগফল। যেমন পাখি যখন ওড়ে প্রথমে একটা পাখি থাকে। এরপর আবারও একটা, এরপর ১+১ অর্থাৎ ২, এরপর আবার তিনটা পাখি, অর্থাৎ ১+২, এভাবে ৩, ৫, ৮ এই ধারায় উড়লে বাতাসের বাধা কমে। শরীর আরও মসৃণভাবে বাতাসে ভেসে থাকতে পারে পাখিরা।

তবে পাখি সমাজের ভেতর একতা কিন্তু অনেক বেশি। যেহেতু প্রথম পাখিটার বায়ুপ্রবাহের বিরুদ্ধে বেশ যুদ্ধ করতে হয়। তাই, পাখিরা একটু পর নেতৃত্ব বদল করে। একদম পেছনের পাখিটিও সামনে এসে নেতৃত্ব দেয়।

‘V’ওড়েপাখি