বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

ত্বক টানটান রাখতে সিরাম নয় চাই প্রোটিন

IMG_5187-1-2

ত্বকের টানটান ভাব, উজ্জ্বলতা আর স্বাস্থ্য ধরে রাখতে শুধু বাহ্যিক যত্ন যথেষ্ট নয়। ভেতর থেকে পুষ্টি জোগাতে হলে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রোটিন শুধু পেশি গড়ার উপাদান নয় ত্বকের সৌন্দর্য রক্ষাতেও বড় ভূমিকা রাখে।

১. ঝুলে পড়া রোধে সাহায্য করেবয়স বাড়লে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায়। কোলাজেন ও ইলাস্টিন নামের দুটি প্রোটিনই ত্বককে টানটান রাখে। পর্যাপ্ত প্রোটিন খেলে শরীর প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড পায়। যা ত্বককে দৃঢ় ও তরুণ রাখতে সহায়তা করে।

২. নতুন কোষ তৈরিতে ভূমিকা রাখেসূর্যের আলো, ধুলাবালি ও দূষণে ত্বক প্রতিদিন ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি পূরণ করতে নতুন কোষ তৈরি দরকার। প্রোটিন এই মেরামত প্রক্রিয়াকে শক্তিশালী করে। ফলে ত্বক থাকে মসৃণ ও স্বাস্থ্যবান।

৩. ভেতর থেকে আর্দ্রতা ধরে রাখেশুষ্ক ত্বকে দ্রুত বলিরেখা পড়ে। ক্রিম ব্যবহার করলেও আসল আর্দ্রতা আসে ভেতর থেকে। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ফলে ত্বক নরম ও সতেজ থাকে।

৪. ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে ঢাল তৈরি করেরোদ ও দূষণের কারণে শরীরে তৈরি হয় ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল। যা ত্বকের দ্রুত বার্ধক্যের কারণ। প্রোটিনসমৃদ্ধ খাবার অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম তৈরি করে। যা এই ক্ষতিকর উপাদানকে নিষ্ক্রিয় করে ত্বককে রক্ষা করে।

৫. হরমোনের ভারসাম্য বজায় রাখেহরমোনের ওঠানামায় ত্বক দ্রুত নিস্তেজ ও শুষ্ক হয়ে যেতে পারে। প্রোটিন হরমোনের ভারসাম্য রাখতে সাহায্য করে। ফলে ত্বক থাকে দৃঢ় ও প্রাণবন্ত।

ত্বকের তারুণ্য ধরে রাখতে চাইলে শুধু বাইরে নয় ভেতর থেকেও যত্ন নিতে হবে। পর্যাপ্ত প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডাল, ডিম, মাছ, দুধ, বাদাম ও মাংস। ত্বকের দৃঢ়তা ও উজ্জ্বলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখে। সুন্দর ত্বকের রহস্য লুকিয়ে আছে আপনার প্রতিদিনের খাবারেই। তাই আজ থেকেই প্রোটিনকে জায়গা দিন আপনার প্লেটে।