বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রূপ-সৌন্দর্য

গরমে ত্বক সতেজ রাখতে বরফ

IMG_7131

শ্রাবণের মাসেই যদি রোদের তাপ এই রকম হয়, তাহলে শরতে কী অপেক্ষা করছে তা সহজেই বোঝা যায়। সকালবেলা স্নান করে সাজগোজ করে বের হলেও আধা ঘণ্টার মধ্যেই ঘেমে-নেয়ে অবস্থা নাজেহাল। রোদের তাপে ত্বকও হয়ে পড়ে ক্লান্ত। নিস্তেজ ব্রণ ও র‍্যাশের সমস্যাও বেড়ে যায়। এ সময়ে ত্বক ঠান্ডা রাখতে পারলে এসব সমস্যা অনেকটাই কমানো সম্ভব। আর ত্বক ঠান্ডা রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হতে পারে এক টুকরো বরফ। তবে সঠিকভাবে ব্যবহার জানাটা জরুরি।

বরফের উপকারিতা

মুখে বরফ লাগালে ত্বক টানটান হয়। রোমকূপের আকার ছোট হয় এবং বলিরেখা বা সূক্ষ্ম রেখার মতো বয়সের ছাপ পড়তে দেরি হয়। এছাড়াও –

  • ত্বকের প্রদাহ, লালভাব ও ফোলা কমায়, উজ্জ্বলতা বাড়ায়।
  • চোখের নিচে ফোলা ভাব ও কালচে দাগ কমায়।
  • রক্তসঞ্চালন বাড়িয়ে ত্বককে করে আরও প্রাণবন্ত।
  • মেকআপের আগে ব্যবহার করলে ত্বক থেকে অতিরিক্ত তেল কমে, ফলে মেকআপ থাকে দীর্ঘস্থায়ী।

তবে সাধারণ পানি দিয়ে তৈরি বরফের চেয়ে কিছু বিশেষ উপাদান মিশিয়ে তৈরি বরফ ত্বকের জন্য বেশি উপকারী।কফির বরফকফি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ কাজ করে। এক মগ গরম পানিতে দুই চামচ কফি গুঁড়া মিশিয়ে ঠান্ডা করে নিন। আইস কিউব ট্রেতে ঢেলে জমিয়ে নিন। রাতে মুখে এই বরফ ঘষে নিলে ত্বকের ক্লান্তি কমে ও উজ্জ্বলতা ফিরে আসে।

অ্যালোভেরা–তুলসী বরফঅ্যালোভেরা ব্রণ ও অতিরিক্ত তেল কমায়, তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে দেয় আরাম। এক মুঠো তুলসী পাতা, দুই চামচ অ্যালোভেরা জেল ও এক কাপ পানি ব্লেন্ড করে আইস ট্রেতে জমিয়ে রাখুন। রোদে পোড়া দাগ ও জ্বালা কমাতে এটি বেশ কার্যকর।

শসা–লেবুর বরফ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ শসা ও লেবু ত্বককে হাইড্রেটেড, উজ্জ্বল ও দাগমুক্ত রাখতে সাহায্য করে। এই দুই উপাদান ব্লেন্ড করে বরফ তৈরি করে নিন। নিয়মিত ব্যবহার করলে রক্তসঞ্চালন বাড়বে, ব্রণ ও লালভাবও কমে যাবে।

দুধের বরফ

দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখে, লালভাব কমায় এবং ময়লা দূর করে। আইস কিউব ট্রেতে দুধ জমিয়ে বাইরে থেকে ফিরে মুখে হালকা ম্যাসাজ করুন। ১৫–২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। রোদে পোড়া ত্বক দ্রুত ঠিক হবে।

গোলাপজলের বরফ

গোলাপজল আর্দ্রতা ফিরিয়ে আনে ও নিষ্প্রাণ ত্বককে সতেজ করে। সমান পরিমাণ পানি ও গোলাপজল মিশিয়ে বরফ করে নিন। নিয়মিত ব্যবহার করলে বলিরেখা কমে এবং ত্বক পায় প্রাকৃতিক উজ্জ্বলতা।

গরমে শরীর ভালো রাখতে হলে নিজেকে ঠান্ডা রাখার বিকল্প নেই। একইসাথে ত্বক ঠান্ডাও রাখা যায়। ত্বকের যত্নও নেওয়া হয়।