বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

ডেইলি ডিটক্স: গাজরের রস কি আপনার রুটিনে আছে?

ডেইলি ডিটক্স: গাজরের রস কি আপনার রুটিনে আছে?

*চোখের দৃষ্টিশক্তি উন্নত কর

গাজরে প্রচুর পরিমাণে বেটা-ক্যারোটিন থাকে, যা শরীরে গিয়ে ভিটামিন এ তে রূপান্তরিত হয়। এটি চোখের জন্য অত্যন্ত উপকারী এবং রাতকানা প্রতিরোধে সাহায্য করে।

*স্কিনের জন্য ভালো

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের কোষ পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, ব্রণ, দাগ এবং বলিরেখা কমাতে সহায়তা করে।

*ইমিউন সিস্টেম শক্তিশালী করে

গাজরের রসে থাকা ভিটামিন এ ও সি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

*হৃদরোগ প্রতিরোধ করে

গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তনালীর ক্ষতি প্রতিরোধ করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে।

*লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে

গাজরের রস লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে এবং টক্সিন অপসারণে সাহায্য করে।

*হজমে সহায়তা করে

এতে থাকা ফাইবার হজমের প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

*ক্যান্সারের ঝুঁকি কমায়

বেটা-ক্যারোটিন, লুটেইন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে ক্যান্সার কোষ বৃদ্ধিকে বাধা দেয়।

*ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে

গাজরের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না।

তবে অতিরিক্ত গাজরের রস খেলে ত্বকে হলুদাভ আভা দেখা দিতে পারে।প্রতিদিন ১ গ্লাস পরিমাণে খাওয়া নিরাপদ।